বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাহবুবুর রহমান আউয়াল

  • আপডেট টাইম বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মাহবুবুর রহমান আউয়াল। তিনি বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল মঙ্গলবার সংবাদ পত্রে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন-আমি বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে হবিগঞ্জ সদর উপজেলাবাসীর সুখ-দুঃখের পাশে ছিলাম। গত ৫ বছর যাবত আমি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সামাজিক কাজের সাথে জড়িত। জনসেবাকে ইবাদত মনে করেই মানুষের জন্য কাজ করে যাচিছ। আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করতে চাই। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে আমি নির্বাচন করতে চাই। একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি অতিতের মত আবারও সকলের দোয়া, আর্শিবাদ ও সহযোগীতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com