মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদ সদস্য সালেহা চৌধুরীর কম্বল বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা পরিষদের সদস্য সালেহা চৌধুরীর কম্বল বিতরণ। গত ২ ফেব্র“য়ারী দিবাগত রাতে মুড়ারবন্দ সৈয়দ নাসিরুদ্দিন রহমত উল্লা (আঃ) এর মাজার শরীফে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। উল্লেখ্য, সালেহা চৌধুরী ইউয়িন পরিষদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়েছিলেন। তার সততা, মেধা ও তৃণমুল পর্যায়ে সাধারণ মানুষের সাথে গভীর সম্পর্ক তাদের সুখে দুঃখে পাশে থাকার কারনে ইউনিয়ন থেকে উপজেলা ও বর্তমানে হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি আরো বড় পরিসরে মানুষের সেবা ও দেশের জন্য কাজ করার ইচ্ছা থেকে গত ১৮ জানুয়ারী কেন্দ্রীয় আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক আব্দুস সোবহান মিয়া (গোলাপ) এমপি নিকট সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন জমা দেন। তিনি ১নং গাজিপুর ইউনিয়নের মহিলা আওয়ামীলীগ এর সভাপতি। আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আ.সা.ফ) এর মহিলা বিষয়ক সম্পাদক। হবিগঞ্জ জেলা শাখা মেজর জেনারেল এমএ রব গবেষনা কার্যকরী পরিষদের অন্যতম সদস্য।
এ ছাড়াও তিনি সামাজিক সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক সংগঠনের সাথে জড়িত। সাহেলা চৌধুরী সকলের দোয়া ও আর্শিবাদ এবং সহযোগিতা কামনা করেন। বঙ্গবন্ধুর একজন আদর্শবান কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি তাকে এমপি দায়িত্ব দেন অতীতের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক কাজ করার ইচ্ছা পোষন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইপ্রাস আওয়ামীলীগের সহ-সভাপতি শফিউল আলম চৌধুরী (শামীম), ৮নং সাটিয়াজুড়ী যুবলীগ নেতা মোঃ মতিউর রহতমান সোহেল, সাটিয়াজুরী ইউপি মাদক নির্মূল কমিটির সম্পাদক ও ছাত্রলীগ নেতা রাসেল ও ছাত্রলীগ নেতা রুবেল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com