মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

কাতারে আমিও মানুষ মানব সেবা সংঘের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১০১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আর্তমানবতার সেবা ও ধর্মীয় আলোকে মূলবোধ সৃষ্টির লক্ষ্যে সাত বছর ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে “আমিও মানুষ মানব সেবা সংঘ”। সাংগঠনিক ধারাকে শক্তিশালী ও মানব সেবায় প্রবাসীদের সম্পৃক্ততা বাড়াতে প্রবাসে কমিটি করার সিদ্ধান্ত নেয় আমিও মানুষ মানব সেবা সংঘ। এই আলোকে মধ্যপ্রাচ্যের কাতারে আমিও মানুষ মানব সেবার সংঘের উপদেষ্টা ও কার্যকরী কমিটি করার উদ্যোগ নেয় কেন্দ্রীয় কমিটি। গত ১ ফেব্র“য়ারী স্থানীয় কারাক মারমী রেস্টুরেন্টে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাসেদ আলমের উপস্থিতিতে কাতার মানব সেবা সংঘের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে হাদিস মিয়া, আল আমীন, হিমাংসু দাশ, আংগুর মিয়া, খোর্শেদ আলম, তুহিন আহমেদ, তানজিম আহমেদ, শামীম আহমেদকে উপদেষ্টা করে আট সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও হোসাইন আহমেদকে সভাপতি, ফায়জুল রাদিকে সিনিয়র সহ-সভাপতি, আমির হুসেনকে সহ-সভাপতি, তারেক আহমেদকে সাধারণ সম্পাদক, দুলাল মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, রেজাউল কারীম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক, রুয়েল মিয়াকে অর্থ সম্পাদক, নূর উদ্দিন মিয়াকে প্রচার সম্পাদক, হাসান আহমদকে দপ্তর সম্পাদক, এমরানুল হককে যোগাযোগ বিষয়ক সম্পাদক, শামীম আহমেদকে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মুরাদ আহমদকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কাতার আমিও মানুষ মানব সেবা সংঘের কাতার কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন কামরান, ফালাক হাসান, জাহেদ আহমদ। সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন আমিও মানুষ মানব সেবা সংঘের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com