মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আমিও মানুষ মানব সেবা সংঘের ইনাতগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯
  • ৬০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আর্ত মানবতার সেবা ও ধর্মীয় আলোকে মূল্যবোধ সৃষ্ঠির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রবাসে অবস্থানরত এক ঝাঁক তরুণ। দীর্ঘ সাত বছর ধরে অসহায় হত দরিদ্র মানুষের জন্য কাজ করে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে “আমিও মানুষ মানব সেবা সংঘ”। সাংগঠনিক ধারাবাহিকতায় গত ২১ জানুয়ারী কেন্দ্রীয় সভাপতি তারেক আহমদ ও সাধারণ সম্পাদক জাসেদ আলম নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। ২২ জানুয়ারী নতুন কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু আহদের উপস্থিতিতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে খালেদ আহমেদ রুবেলকে সভাপতি ও হাদিস শিকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আনোয়ার আহমেদ আমিন, সহ-সভাপতি মামুন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাক্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জুবেদ আহমেদ, অর্থ সম্পাদক মুজাহিদ আলী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাবেল হাসান, প্রচার সম্পাদক মোঃ দিহান, দপ্তর সম্পাদক জাহেদ আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মূল কমিটির সহ-সম্পাদক সৈকত আহমদ, প্রচার সম্পাদক শাহান শাহ, সদস্য তাওহীদুর রহমান মিতুল, হোছাইন আহমদ নাছির, তুহিন আহমদ ও হুমায়ূন অহমদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com