বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত ৩ ॥ সিলেট প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ৫৮৭ বা পড়া হয়েছে

কাউছার আহমদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। আহত ৩ জনের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন শ্রীমঙ্গলের ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ সামিউন মিয়া। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল অংশের উত্তরসুর এলাকার ব্র্যাক সেন্টারের সামনে দুর্ঘটনাটি ঘটে। জানা যায, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস একটি ট্রাককে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটিতে ধাক্কা মারে। এতে বাসটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে ৩ ব্যক্তি আহত হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) জয়নাল আবেদিন টিটো বলেন, আহত ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাম্বুলেন্সযোগে প্রেরণ করা হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে যান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। তবে আহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায় নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com