মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শাহজীবাজারে মেক্সি উল্টে মহিলাসহ ১০ যাত্রী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শাহজী বাজার দরগা গেইট এলাকায় লক্কর ঝক্কর মেক্সি উল্টে মহিলাসহ ১০ যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় আবুল কালাম, আকবর আলী, শামছু মিয়া, মামুন মিয়া, জামাল মিয়া ও শাকিব মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে বিআরটিএর নিষেধ উপেক্ষা করে মেয়াদ উত্তীর্ণ লক্কর ঝক্কর মেক্সি হবিগঞ্জ থেকে মাধবপুর, বানিয়াচং, নবীগঞ্জসহ বিভিন্ন এলাকায় চলাচল করছে। এসব যানবাহনের কোন ব্রেক এবং চাকার বিট না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারপরও এসব যানবাহন বন্ধ করছেন না মালিক ও চালকরা। এদিকে, গতকাল ওই সময় মাধবপুরগামী একটি ম্যাক্সি যাত্রী নিয়ে রওয়ানা হলে দরগা গেইট এলাকায় গিয়ে উল্টে যায়। এতে উল্লেখিত যাত্রীরা আহত হয়। এ সময় ওই সড়কে আধ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com