সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে ৩দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ৯ এপ্রিল, ২০১৪
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “নবপ্রযুক্তির উন্মেষ উন্নত করবে দেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের উদ্যোগে হবিগঞ্জে জেলা পর্যায়ে ৩দিন ব্যাপি ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবদুর রউফ। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফ্ফার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, বৃন্দাবন সরকারী কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম ভুইয়া, বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা খাতুন, জেকে এন্ড এইচকে হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫০টি প্রজেক্ট তৈরি করেন ক্ষুদে শিক্ষার্থীরা। এ উপলে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com