মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

করাবে পবিসের অভিযোগ কেন্দ্র বহাল থাকবে

  • আপডেট টাইম সোমবার, ৭ এপ্রিল, ২০১৪
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক তুহিনের প্রচেষ্টা ও গ্রাহকদের দাবীর প্রেক্ষিতে অবশেষে লাখাইয়ের করাবে ‘অভিযোগ কেন্দ্র’ অফিসটি বহাল থাকবে। গতকাল রবিবার রাতে পবিস বোর্ডের সংশ্লিস্ট উপজেলার বর্তমান ডাইরেক্টর আব্দুল মতিন মোবাইল ফোনে দৈনিক জনকন্ঠের প্রতিনিধি ও বিশিষ্ট সমাজসেবক রফিকুল হাসান চৌধুরী তুহিনকে এ তথ্য জানান। তিনি জানান, হ’পবিস সিদ্ধান্ত নিয়েছে, করাবে এই কেন্দ্রটি রাখা হবে। যা ইতিমধ্যে সংশ্লিস্ট অফিসের গৃহ মালিককে জানানো হয়েছে। পবিসের জিএম রেজাউল হক জানান, করাবে অভিযোগ কেন্দ্রটি রাখার ব্যাপারে সমিতি বোর্ডের সম্মানিত পরিচালকগণ একমত পোষন করেছেন। আগামী বোর্ড মিটিংয়ে সিদ্ধান্তটি পাস করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com