সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ব্যবসায়ীর সর্বস্ব লুটে নিয়ে বাস থেকে ফেলে দিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা

  • আপডেট টাইম শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে সর্বস্ব লুটে নিয়ে এক ব্যবসায়ীকে বাস থেকে ফেলে দিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। মুমুর্ষু অবস্থায় ফায়ার সার্ভিস একটি টিম তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করে। গতকাল শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলার জিটকা গ্রামের ওয়াছির উল্লার পুত্র কাপড় ব্যবসায়ী কুদ্দুস মিয়া (৩৫) ঢাকাগামী একটি বাসে নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে অজ্ঞান পার্টি সদস্যরা গাড়িতে পানীয় জাতীয় কিছু খাইয়ে অচেতন করে সর্বস্ব লুটে নেয়। পরে তাকে অলিপুর এলাকায় ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন শায়েস্তাঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যবসায়ীর জ্ঞান ফিরে আসেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com