সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সাড়ে ১৭শ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮
  • ৬৩২ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাটে অভিযানে ১ হাজার ৭শ ৫৫ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একদল র‌্যাব সদস্য গত রবিবার দিবাগত রাত ২টার দিকে চুনারুঘাট পৌর এলাকার চন্দনা গ্রামে অভিযান চালায়। এ সময় মাঝের বাড়ির মৃত জহুর মিয়ার পুত্র কাজল মিয়া (৪২) কে ১৪শ পিছ ইয়াবাসহ আটক করে।
অপর দিকে সোমবার দুপুর ৩ টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের গোগাওড়া গ্রামের মৃত মুজিবুর রহমানের পুত্র শাহজাহান মিয়া (২৬) এবং একই গ্রামের গণি মিয়ার পুত্র ফারুক মিয়া (৩০) কে ৩’শ ৫৫ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসাস ইনচার্জ কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com