বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮
  • ৬৪৫ বা পড়া হয়েছে
dav

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ২০১৮-১৯ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে উক্ত বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ এ কে এম মাকসুদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসান। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ দাশ, নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ প্রণোদনার আওতায় প্রায় সাড়ে ৫ শতাধিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com