মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা যুবলীগের আলোচনা সভা

  • আপডেট টাইম শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ৬২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে গতকাল সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সজল রায়, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, এসএম আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক শাহ গোল আহমেদ কাজল, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক বাবলু রায়, যুগ্ম আহবায়ক মমিনুর রহমান সজিব, মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, সদর উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, বাহুবল উপজেলা যুবলীগের আহবায়ক সৈয়দ আওলাদ হোসেন মিলাদ, জেলা যুবলীগ নেতা শাহীন তালুকদার, বানিয়াচং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া, যুবলীগ নেতা ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, সাব্বির আহমেদ রনি, নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, হবিগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব রনি, ইকবাল হোসেন খান, পৌর যুবলীগ নেতা জুয়েলুর রহমান, পৌর যুবলীগের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন খান প্রমুখ।
সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১১ নভেম্বর সকাল ১০টায় স্থানীয় সিড়িশতলায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। পরবর্তীতে বর্ণাঢ্য এক শোভযাত্রা শহর প্রদক্ষিণ করে খোয়াই মুখে পথসভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজন সফল করতে নেতাকর্মীদের অংশ নেয়ার আহবান জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com