সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরের হাফেজ সাইফুল ঢাকায় বিদুৎপৃষ্ট হয়ে নিহত

  • আপডেট টাইম সোমবার, ৫ নভেম্বর, ২০১৮
  • ৬৮৮ বা পড়া হয়েছে

স্টার রিপোর্টার ॥ ঢাকায় বিদুৎপৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২২) নামে মাধবপুরের এক হাফেজ নিহত হয়েছে। সে মাধবপুর পৌর শহরের ৩নং ওয়ার্ডের মসজিদ পাড়ার সৌদি প্রবাসী মোঃ মুসলিম মিয়ার ছেলে। বি-বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর মাদ্রাসার ছাত্র।
জানা যায়, রবিবার ঢাকায় হেফাজতে ইসলামের শোকরানা মাহফিলে যোগ দিতে সাইফুল ইসলাম ঢাকা যান। সভা শেষে দেয়াল টপকে যাবার সময় অসাবধানতাবশত বিদুৎপৃষ্ট হয়। সাথে সাথে নিরাপত্তা কর্মীরা সাইফুলকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় তার লাশ বাড়ীতে পৌছুলে মাদ্রাসার সহপাটি আত্মীয় স্বজনের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে।
সাইফুল ইসলামের মৃত্যুতে মাধবপুর পৌর বিএনপির আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল রনি, ছাত্রদলের আহবায়ক আলমগীর কবির গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com