শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌরভবনের সম্মূখস্থ রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ৫১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরভবনের সম্মূখস্থ রাস্তায় আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেছেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। বুধবার সকালে তিনি ওই রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন। হবিগঞ্জ পৌরসভার নিজস্ব তহবিল হতে প্রায় ২১ লাখ টাকা ব্যয়ে এ আরসিসি রাস্তার কাজ বাস্তবায়ন হচ্ছে। ইতিপূর্বে হবিগঞ্জ পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে পৌরমঞ্চ প্রতিষ্ঠা করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। পৌরমঞ্চ এবং পৌরমঞ্চ প্রাঙ্গন হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ন মিলন ও সম্মেলন প্রাঙ্গন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে ওই কম্পাউন্ডের রাস্তাগুলো জীর্ণ থাকায় সমস্যার সৃষ্টি হয়ে আসছিল। এ সমস্যা সমাধানের জন্য পৌরসভার নিজস্ব তহবিল হতে ২০ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে আরসিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ রাস্তা বাস্তবায়নের ফলে পৌরভবন প্রাঙ্গনের পরিবেশ আরো উন্নত হওয়ার পাশাপাশি অনুষ্ঠানাদি পালনে সুযোগ সুবিধার সৃষ্টি হবে বলে মনে করছেন সচেতন মহল। ঢালাই কাজের উদ্বোধনকালে হবিগঞ্জ পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com