মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাই’র শিবপুরে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার শিবপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে টেটাবিদ্ধ একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের সাবেক মেম্বার নুরুল ইসলামের সাথে সেন্টু মিয়ার বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম মেম্বার, নবির হোসেন, সেন্টু মিয়া, রুবেল মিয়া ও সাদ্দাম হোসেনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া নিয়ামত আলীকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com