মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ৩ অক্টোবর, ২০১৮
  • ৫৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শারদীয় দুর্গাপূজায় পৌর এলাকার মন্ডপগুলোতে হবিগঞ্জ পৌরসভার অনুদান আগামী অর্থবছরে দ্বিগুন করা হবে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটি ও মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মেয়র আলহাজ্ব জি কে গউছ এ ঘোষনা দেন। মঙ্গলবার বিকেলে পৌরভবনের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হবিগঞ্জ জেলা ও পৌরপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পৌর এলাকার ৩৬টি পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন, আমি প্রথম হবিগঞ্জ পৌর এলাকার মন্ডপগুলোতে পৌরসভার পক্ষ হতে অনুদানের পরিকল্পনা করি। পরে পৌর পরিষদের সম্মতিক্রমে হবিগঞ্জ পৌরসভায় এ অনুদানের প্রচলন হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, পিয়ারা বেগম, খালেদা জুয়েল ও অর্পনা পাল, পুজাকমিটির নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন অনুপ কুমার দেব, অশোক কুমার রায় মঙ্গল, নিতেন্দ্র সুত্রধরসহ অন্যান্য নেতৃবৃন্দ ও পূজা কমিটির প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com