মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ জরিমানা আদায়

  • আপডেট টাইম বুধবার, ৩ অক্টোবর, ২০১৮
  • ৫৯২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ পৌর শহরে অবৈধভাবে গাড়ি পার্কিং করে প্রধান সড়কে যানজট তৈরীর দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯টি সিএনজি ও ২ বাস চালককে ৩ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতাউল গণি ওসমানী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় নবীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে আব্দুল মতিন চৌধুরী স্কয়ার ও হাসপাতাল সড়কের প্রধান সড়কে এই আদালত পরিচালনা করা হয়। নবীগঞ্জ থানার এসআই সামিউল আলমসহ একদল পুলিশ ভ্রাম্যমান আদালতে সহযোগীতা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতাউল গণি ওসমানী বলেন, শহরের প্রধান সড়কে কোন ধরনের যানবাহন অহেতুক পার্কিং করে রাখলে আইনি ব্যবস্থা নেয়া হবে এবং ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com