বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

লাখাইয়ে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বিএনপি নেতাসহ ১২ জনের নামে মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে বিভিন্ন ধরনের ২৩টি বিস্ফোরক উদ্ধারের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদসহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। লাখাই থানার এসআই আবুল বাশার বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর দিনগত রাতে লাখাইয়ের বুল্লা বাজার এলাকার রাস্তার পাশ থেকে ২০টি চকলেট বোমা, ২টি পেট্রোল বোমা এবং ১টি বারুদ ভর্তি টিনের বক্স উদ্ধার করে পুলিশ। ওসি এমরান হোসেন জানান, গোপন সূত্রে জানা যায়-বুল্লা বাজার এলাকায় ৬০-৭০ জন লোক নাশকতা পরিকল্পনার জন্য গোপন বৈঠক করছে। এ সময় পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যায়। পরে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে বিস্ফোরকগুলো জব্দ করা হয়। পরে লাখাই থানার এসআই আবুল বাশার বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদসহ ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি এমরান হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com