সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলের খাগাউড়ায় জুনায়েদ হত্যার আসামী কেছলি গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ বাহুবল ও নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী খাগাউড়া গ্রামের আলোচিত জুনায়েদ হত্যা মামলার অন্যতম আসামী জানু মিয়া ওরফে কেছলি মিয়া (৫৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে বানিয়াচং উপজেলার বড়উরি গ্রাম থেকে তাকে আটক করা হয়। জানু মিয়া বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামের মৃত নাদু মিয়ার পুত্র ও জুনায়েদ হত্যা মামলার ৭ নাম্বার আসামী। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জুনায়েদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলমের নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং উপজেলা বড়উরি গ্রামে অভিযান চালিয়ে জানু মিয়াকে আটক করতে সক্ষম হয়। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা কাওছার আলম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com