সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত বিজিবির অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ ঘোষপাড়ায় মন্দির চুরির ঘটনায় আটক ২ জনের স্বীকারোক্তি শহরে কিশোর গ্যাংয়ের সদস্য রাহাত আটক সিলেট থেকে ঢাকা-চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেনের সিডিউল বিপর্যয় হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় পুলিশ ক্যান্টিনে দুঃসাহসিক চুরি হবিগঞ্জে আলোর পথে সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবিগঞ্জের কৃতি সন্তান ডাঃ ফারহান তরফদারের এফসিপিএস ডিগ্রী অর্জন

সিএনজি চুরির অভিযোগে ২ ভাইসহ ৩ জনের কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিএনজি অটোরিক্সা চুরির অভিযোগে শহরের হরিপুর এলাকার ২ সহোদরসহ ৩ জনকে কারাদণ্ড প্রদান করেছেন আদালত। তারা হলেন, হবিগঞ্জ শহরের হরিপুর গ্রামের মৃত আমির আলীর পুত্র আলী হোসেন (৪০) ও তার ছোট ভাই ডাকু ফরিদ (৩৫) এবং তাদের সহযোগী গিয়াস উদ্দিন (৩০)। সম্প্রতি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাক্ষী প্রমাণ শেষে তাদের দোষী সাব্যস্থ করে প্রত্যেককে ৫ মাসের কারাদণ্ড প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে উত্তর শ্যামলী এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র ফুল মিয়ার বাসা থেকে উল্লেখিতরা একটি সিএনজি অটোরিক্সা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ফুল মিয়া বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com