মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নাতিরপুর বিসমিল্লাহ যুব সংঘের মাদক বিরোধী সভা ॥ সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের ৩নং ওয়ার্ড এর নাতিরপুর বিসমিল্লাহ যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে এ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আব্বাস মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সমীর মিয়া, মোঃ আহসান আলী, আব্দুর রহিম, বাবু মিয়া, মনু মিয়া, মফিজ মিয়া, শিশু মিয়া, সিরাজ মিয়া প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বক্তারা মাদক বিরোধী বক্তব্য প্রদান করেন। সমাজ থেকে মাদক নির্মুলে সবাইকে এক হয়ে প্রশাসনকে সহযোগিতা করে একযোগে কাজ করার জন্য বক্তারা বক্তব্য প্রদান করেন। এ সময় পুলিশের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। নাতিরপুর বিসমিল্লাহ যুব সংঘের উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ হিরাজ মিয়া ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া উদ্দিন ও এসআই শাহীদকে সংবর্ধনা প্রদান করা হয়। অন্যান্য সদস্যেদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নুর, ওসমান, মমরাজ, পারভেজ, আরিফুর রহমান, মুন্না, মোঃ খোকন, মালু মিয়া, শামীম আহমদ, মনজিল মিয়া, বুলবুল, মকুল, পিন্টু, মমিন, স্বপন, মোহাম্মদ, সুমন, সাজিদ, সিরাজ (ছোট), মজিদ, সাইদুল মিয়া, দুলাল, খলিল, বেনাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com