সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে গ্যাস ফিল্ডের ঠিকাদারদের মধ্যে সংঘর্ষে অর্ধশত আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ৫৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডের পিরোজপুর সাউথ প্যাডে যানবাহন সরবরাহকে কেন্দ্র করে দু’দল ঠিকাদারের মধ্যে গত বুধবার সকালে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গ্রামের সাধারণ মানুষ ও বিবিয়ানার প্যাডে কর্তব্যরত লোকজনের মধ্যে ভীতির সঞ্চার হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৫ জন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। এ ঘটনায় বিবিয়ানা এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। আবরো যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন সাধারন মানুষ। গুরুতর আহতরা হল, আল আমীন (২০), রাসেল মিয়া (২১), মনির মিয়া (৫০), মনর মিয়া (৩০) ও তাউছ মিয়া (৩৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিবিয়ানার সাউথ প্যাড নির্মান কাজে নিয়োজিত শেভরন বাংলাদেশের ঠিকাধারী প্রতিষ্টান ফিল কোম্পানির কাছ থেকে প্যাডে সাব ঠিকাধারী নিয়ে যানবাহন সরবরাহ করাকে কেন্দ্র করে স্থানীয় ঠিকাধার আলী, লুকমান, করিম, কামাল গ্র“প বনাম তুহেল আহমদ গ্র“পের মধ্যে সম্প্রতি বিরোধের সৃষ্টি হয়। কিন্তু ফিল কোম্পানি কাউকেই যানবাহন সরবরাহের দায়িত্ব না দিলে ও গতকাল আলী গ্র“প প্যাডে একটি যানবাহন সরবরাহ করে। এই খবর পেয়ে প্রতিপক্ষ তুহেল গ্র“প গিয়ে এর প্রতিবাদ জানায়। এ নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে প্যাডে নিয়োজিত ফিল কোম্পানির প্রকল্প পরিচালক খন্দকার মাহবুব আলমের মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে ওই কোম্পানির পাবলিক কমিউনিটি অফিসার নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com