মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে প্রতারনার মামলার আসামী শামিজ গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ৬২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে থানা পুলিশ গত শনিবার রাতে বিবিয়ানা গ্যাস ফিল্ডের সামন থেকে বিদেশ পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ ও মারধর করার অপরাধে শামিজ মিয়া (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার সকালে গ্রেফতাকৃত ব্যক্তিকে কোর্টে প্রেরন করেছে পুলিশ। মামলাসূত্রে জানা যায়, ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর ভূমিহীন পাড়ার মৃত আঃ হান্নানের পুত্র নুরুল ইসলামকে সৌদি পাঠানোর জন্য একই ইউনিয়নের মধ্যসমত গ্রামের মৃত রহমত উল্লার পুত্র রোকুম উদ্দিন ৭ লক্ষ ৫০ হাজার টাকা নেন। সৌদি পাঠাতে না পারায় টাকা ফেরত চাইতে গেলে গত ৬ই আগষ্ট ইনাতগঞ্জ হামিদ মিয়ার চায়ের দোকেনের সামনে রোকুম উদ্দিন, তার পুত্র জয়নাল, সুনাম উদ্দিন,তার ভাই আশবর আলী, ভাতির্জা শামিজ মিয়াসহ মোছাঃ লিপি বেগমকে মারধর ও শীলতহানীর চেষ্টা করে। এ ঘটনায় লিপি বেগম বাদী হয়ে একটি প্রতারনার মামলা নবীগঞ্জ থানায় দায়ের করলে নবীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com