বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংয়ে সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদ এর ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৬১৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ এর ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আসকর উল্লাহ জামে মসজিদে বাদ যোহর মিলাদ মাহফিল,তবারক বিতরণ ও মরহুমের কবর জিয়ারত করা হয়। মিলাদ মাহফিলের পূর্বে মরহুম শরীফ উদ্দিন আহমেদ কর্মময় জীবনী নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম ও মরহুম শরীফ উদ্দিন আহমেদের ২য় পুত্র বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন আসকর উল্লাহ জামে মসজিদে ইমাম মাওলানা আব্দুল বাছিত আজাদ। পরে জেলা যুবলীগের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com