সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

৩ লাখ ৩৯ হাজার ৬০৫ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত বছর হবিগঞ্জ জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সফলতার হার ছিল প্রায় ৯৯ শতাংশ। এ বছর সফলতার হার বাড়াতে আরও কিছু উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য প্রশাসন। এর মাঝে রয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের পূর্ব দিন জুম্মার নামাজের খুতবার সময় সকল মসজিদে প্রচারর ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবকদেরকে সম্মানী প্রদান। বৃহস্পতিবার (১২ জুলাই) দুুপুরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংএ সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী এই তথ্য জানান। তিনি আরও জানান, এ বছর জেলায় ৩ লাখ ৩৯ হাজার ৬০৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মাঝে ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৪১ হাজার ৪শ ৭৭ জন এবং ১২-৫৯ মাস বয়স শিশুর লক্ষ্যমাত্রা ২ লাখ ৯৮ হাজার ১শ ২৮ জন। জেলার ১ হাজার ৮শ ৮৬টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন ৪ হাজার ৮শ ৩৮ জন কর্মী। এর মাঝে স্বেচ্ছাসেবক হলেন ৩ হাজার ৭শ ৯২ জন। প্রেসব্রিফিংকালে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. সত্যজিৎ কুমার সাহা, মেডিকেল অফিসার ডা. মুখলেছুর রহমান উজ্জল, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া এবং সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন শর্মা এবং কলিম উল্লাহ শিকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com