রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৪৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে র‌্যাবের হাতে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গত ৭ জুলাই দিবাগত রাতে মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মাদারগুড়া এলাকা থেকে মোঃ ফরাস উদ্দিন (৩৩) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছে ৯ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয় করে পাওয়া চার হাজার টাকা জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর সিপিসি এর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার। র‌্যাব সূত্র জানায়, আটককৃত ফরাস উদ্দিন মাধবপুর উপজেলার করড়া গ্রামের মফিজ উদ্দিনের পুত্র। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর লোক চক্ষুর অন্তরালে হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীকে মাধবপুর থানা হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com