মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শতমূখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ২২ মার্চ, ২০১৪
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার শতমুখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরণী ও বিদায় অনুষ্টান অনুষ্টিত হয়েছে। গতকাল অনুষ্টিত ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুল হক স্যারের এর বিদায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, দৈনিক মানকণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি অত্র বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র আবু হাসিব খান চৌধুরী পাবেল। এলাকার বিশিষ্ট মুরুব্বী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাছির মিয়ার সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মোঃ শাহীন মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের আইন সম্পাদক মোঃ আহাম্মদ হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিংকু রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আলী আফছর মিয়া, সদস্য মোঃ কবির মিয়া, মোঃ মজনু মিয়া, মহিলা সদস্য নাজমা বেগম, সহকারী শিক্ষক মোঃ আবু মাসুদ চৌধুরী, শফিকুল ইসলাম, শিক্ষিকা মোছাঃ তাহমিনা বেগম, বিদায়ী শিক্ষক মোঃ সামছুল হক ও মোঃ দিয়ারিস মিয়া প্রমূখ। প্রতিযোগীতায় ২২ ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। পরে বিকেলে প্রধান অতিথি আবু হাসিব খান চৌধুরী পাবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় সার্বিক সহযোগীতা করেন শতমূখা যুব সংঘের মোঃ জয়নাল মিয়া, মোঃ মিটু মিয়া, মোঃ নুরে আলম, মোঃ ফরহাদ হোসেন, আব্দুল বারিক মিয়া, মোঃ মোস্তাক মিয়াসহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com