মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামীলীগের বিকল্প নেই-মিলাদ গাজী

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ৫৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ জেলা শাখার অন্যতম নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী বলেছেন, দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আওয়ামী সরকারের বিকল্প নেই। অন্ধকার থেকে আলোকিত হতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ আয়োজিত ঈদ পূণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুহিতুর রহমান (রুকুদ) এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মুহিত চৌধুরী, সংবর্ধিত ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা ও দেবপাড়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুল আলম চৌধুরী (বাবুল), শ্রীমঙ্গল থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবু সুমন দাশ, আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার হারুন মিয়া, প্যানেল চেয়ারম্যান আব্দুল বশির, সাংবাদিক এম মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা রফিক মিয়া, যুবলীগ নেতা লিটন মিয়া, এম এ মুহিত, আতাউর রহমান, এনামুল মিয়া, আজাদ মিয়া, সাইফুর রহমান, জাবেদ বখস, জুনুর মিয়া, খোশেদ মিয়া, শাহীন মিয়া, শাহ রিয়াজ সুমন, নুরুল আহমেদ রিয়ান, নেছার মিয়া, আলতাফ মিয়া, সুমন মিয়া, ছাদিক মিয়া, আঃ হান্নান, মজিদ মিয়া প্রমুখ।
অনুষ্টানে প্রধান অতিথি শাহনেওয়াজ মিলাদ গাজী ও সংবর্ধিত ব্যক্তি নাজমুল আলম চৌধুরীকে যুবলীগ নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com