মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে মাতৃদুগ্ধ ব্যবহারে সচেতনতা বাড়ানোর উদ্যোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মাতৃদুগ্ধ ব্যবহারে সচেতনা বাড়াতে ইমাম, কমিউনিটি পুলিশ এবং সাংবাদিকরা স্ব স্ব অবস্থান থেকে কাজ করার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের সভাকক্ষে বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় এই ঘোষণা প্রদান করা হয়। মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রন) আইন-২০১৩ ও বিধিমালা ২০১৭ বিষয়ে এই অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরীর সভাপতিত্বে অবহিকরণ কর্মশালায় রিসোর্সপার্সন ছিলেন, এডিএম তারেক মো. জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. সত্যাজিৎ কুমার সাহা। অতিথি ছিলেন হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব এবং জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. নাসিমা খানম ইভা। মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের বিভাগীয় কর্মকর্তা সজিব চৌহান।
সভাপতির বক্তৃতায় সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী বলেন, কোন আইন করা মানে এটি মানার বাধ্যবাধকতা তৈরি হওয়া। তবে সকলে মিলে যদি সচেতনতা বাড়ানো না যায় তাহলে আইন করে কিছু হবে না।
তিনি বলেন, শিশুদের জন্য ঘরের হাড়ির খাবারই শেষ ভরসা। এটি বেশী করে প্রচার করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com