বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

বানিয়াচঙ্গে চাল সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মজিদ খান ॥ ধান চাল সংগ্রহে কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না

  • আপডেট টাইম সোমবার, ২১ মে, ২০১৮
  • ৫৬৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সরকারীভাবে ধান চাল সংগ্রহে কোন প্রকার অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না। প্রকৃত কৃষক যেন সরকারী গুদামে ধান দিতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধির দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কৃষি ও কৃষকের জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। গত বছরের অকাল বন্যায় কৃষকের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা সেই সকল কৃষকদের এখন পর্যন্ত সহায়তা দিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও কৃষি ও কৃষকের পাশে থাকবেন জননেত্রী শেখ হাসিনা। গতকাল খাদ্য বান্ধব কর্মসূচীর অংশ হিসেবে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রনালয়ের উদ্দোগে উপজেলা খাদ্য গুদামে আয়োজিত বানিয়াচংয়ে বোরো মৌসুমের চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মনির হোসেন খান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, আবুল হোসেন, কাজল চ্যাটার্জী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদ হোসেন, আলহাজ্ব হারুন মিয়া, মোঃ ছামির আলী, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, শেখ আলমগীর হোসেন, শাহজাহান মিয়া, সাহিবুর রহমান, মাহমুদ আখঞ্জী, মোঃ সোহেল মিয়া, এ জেড এম উজ্জ্বল, রফিকুল আলম চৌধুরী রিপন, সাগর, হেলাল, নয়ন, ইমন, সাহেদ মিয়া মেম্বার, নাছির উদ্দিন মেম্বার প্রমুখ। আগামী ৩১শে মে পর্যন্ত চাল সংগ্রহ করে গুদামে সংরক্ষণ করা হবে। প্রতি কেজি আতপ চাউল ৩৭ টাকা, সিদ্ধ চাউল ৩৮ টাকা কেজি করে সংগ্রহ করা হবে। আর প্রতি কেজি ধান ২৬ টাকা করে সংগ্রহ করা হবে। এ বছর বানিয়াচঙ্গে ৮শ ৯৪ মেঃ টন চাল ও ৭শ মেঃ টন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com