স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য বড় নিয়ামত। তিনি বলেন, সকল বিভেদ ভুলে এই পবিত্র মাসে ইবাদতের মাধ্যমে আল্লাহর সস্তুষ্টি অর্জন করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে বানিয়াচং আইডিয়াল কলেজে ইফতার ও দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এডভোকেট মোঃ আব্দুল মজিদ এসব কথা বলেন। আইডিয়াল কলেজের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হায়দারুজ্জামান ধন মিয়ার সভাপতিত্বে ও প্রভাষক অরূপ কুমার দাসের পরিচালনায় স্বগত বক্তব্য রাখেন অধ্যক্ষ স্বপন কুমার বনিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আব্দাল হোসেন খান, ভাইস প্রিন্সিপাল মাওঃ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিক্ষক বিপুল ভূষণ রায়, সর্দার জালাল উদ্দিন খান বাবুল, জনাব আলী কলেজের সাবেক ভিপি শাহ নেওয়াজ ফুল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, নজরুল ইসলাম, আবুল হোসেন, আব্দুল কাদির তুফানী, আরজু মিয়া, অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, শাহজাহান মিয়া, সাহিবুর রহমান, আশরাফ সোহেল, আবু আশরাফ চৌধুরী বাবু, এ জেড এম উজ্জ্বল, রফিকুল আলম চৌধুরী রিপন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়ত করেন হাফেজ নজরুল ইসলাম।