মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সদর উপজেলা বিভিন্ন গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম ও আনারস মার্কার সমর্থনে গতকাল সোমবার সকালে হবিগঞ্জ পৌর এলাকার চৌধুরী বাজার, কাঁচামাল হাটা, দানিয়ালপুরসহ বিভিন্ন এলাকা ও বিকেলে সদর উপজেলার নূরপুর ইউনিয়নের কেশবপুর বাজার, ব্রাহ্মণডোরা ও সুতাং বাজারে ব্যাপক গণসংযোগ করেন। রাতে নূরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শাহজিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আজদু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ -সভাপতি সৈয়দ গাজিউর রহমান, হবিগঞ্জ পৌর আওয়ালীগ সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম তালুকদার, ইছাক আলী সেবন, জাকির হোসেন, মুখলিছুর রহমান, আব্দুল হান্নান তালুকদার মোহন, গিয়াস উদ্দিন মুখলিছ, আব্দুল কদ্দুছ তালুকদার সেবন, জলফু মিয়া, আব্দুল আহাদ, আরজু মিয়া, কবির মিয়া, আলমগীর মিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা শেখ মো. মামুন, চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, অ্যাডঃ সুলতান মাহমুদ, অ্যাডঃ আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডঃ কনক জ্যোতি সেন রাজু, অ্যাডঃ দেবাশু দাশ গুপ্ত, কবির আনসারী, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন তালুকদার খোকনসহ দলীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com