শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নবীগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে খেলাফত মজলিস প্রার্থীর সমর্থককে জামাত প্রার্থীর সমর্থকের হামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪
  • ৬১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওঃ শাহ আলমের এক কর্মিকে অপর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ করা হয়েছে। আহত মোঃ সদরুল আমিন জসিম (১৬) নামের ওই কর্মিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খেলাফত মজলিস সমর্থিত প্রার্থী মাওঃ শাহ আলম গতকাল দুপুরে নবীগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন। তিনি বলেন, জামায়াত সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওঃ আশরাফ আলীর সমর্থক মোঃ জসিম উদ্দিনসহ কতিপয় শিবির কর্মি গতকাল সকালে নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুরস্থ দারুল হিকমা মাদরাসার মসজিদের দোতলায় জসিমের উপর অতর্কিতে হামলা করে। এ সময় জসিমকে একটি রুমে আটকে রেখে তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। খবর পেয়ে তিনি ও তার দলের জেলা কমিটির নেতৃবৃন্দের সহযোগিতায় নবীগঞ্জ থানা পুলিশ মাধ্যমে জসিমকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার তীব্র নিন্দাসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মাওঃ শাহ আলম। এ সময় খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সেক্রেটারী প্রভাষক আব্দুল করিম, নবীগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ খালিদ সাইফুল্লাহ খাঁন, সেক্রেটারী মাওঃ ফয়সল তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com