স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্য ঘুরাফেরা করছে। কিন্তু তাদের গ্রেফতার করছে না পুলিশ। এতে চাপা ক্ষোভ বিরাজ করছেন। এমতাবস্থায় পলাতক আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন বাদী পক্ষ। নিহত আকলিমা বেগম বানিয়াচং উপজেলার গুনই গ্রামের বাসিন্দা। মামলার আসামিরা হলেন- কামরুজ্জামান চৌধুরী, মুকিত মিয়া চৌধুরী, খালেদ মিয়া, রাবেল চৌধুরী (৩৫), আবু রায়হান চৌধুরী, জাকারিয়া চৌধুরী সুপারিয়া চৌধুরী, তোফারিয়া চৌধুরী, অনজু মিয়া চৌধুর, কাউসার চৌধুরী, জাকিদুর চৌধুরী, সৈয়দুর রহমান, মুস্তাফিজুর রহমান (৩২), সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, শহিনুর, ছানু মিয়া, ফয়জুল ইসলাম, রুবেল মিয়া, চান্দ আলী, আছই, ইদু মিয়া, নানু মিয়া, নূরুল মিয়া, মির্জা নোমান, মির্জা মোহন, মির্জা মোহাম্মদ আলী, কবির মিয়া, ফয়সল, আতাবুর মিয়া, রেনু, রমিজ, মোতাব্বির, তমিজ, আশিকুর, নজির, জয়নাল, আব্দুল মন্নান, আনসাই, আব্দুল নুর, দিলাওর হোসেন, এমরান, আহাদ, আবু কালাম, সিজিল, ফজর, হাবিবুর রহমান শুকুর মিয়াসহ ৪৯ জন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত ২৫ মার্চ সকালে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। আকলিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে সাইদুর রহমান বাদী হয়ে ৪৯ জনকে আসামী করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যেই (গত রবিবার ২৯ মার্চ) মামলার প্রধান আসামী কামরুজ্জামান চৌধুরী (৪৫) কে গ্রেফতার করে র্যাব-৯। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ভানুগাছ সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু অদ্যবধি পর্যন্ত অন্য কোন আসামীকে গ্রেফতার করা হচ্ছে না। তিনি দ্রুত অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।একই দাবী করেছেন ওই এলাকাবাসী।