শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

নবীগঞ্জে মাধ্যমিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক আয়োজিত মাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ এপ্রিল (বৃহস্পতিবার) নবীগঞ্জ যোগল কিশোর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের বিতর্কের বিষয়বস্তু ছিল-“জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে”।
প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। এতে নবীগঞ্জ যোগল কিশোর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয় হীরা মিয়া গার্লস হাই স্কুল। প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হন নবীগঞ্জ যোগল কিশোর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দলনেতা আদীব আহমেদ।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার শাহনাজ ইসলাম, নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক শাহ ফুয়াদ ইমাম এবং আজমিরীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক বিদ্যুৎ কান্তি মজুমদার। মডারেটর হিসেবে ছিলেন নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রেজাউল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক হবিগঞ্জের মো. কামরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, হীরা মিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক ও দুর্নীতি প্রতিরোধ কমিটি নবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক প্রদীপ রঞ্জন দাশ, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রভাষক ফাতেমা মোতালেব, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্য লুৎফুর রহমান, নবীগঞ্জ যোগল কিশোর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক জলি রায়, রাজীব ও মেহেজাবীনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিকবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com