বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায়

  • আপডেট টাইম শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভোজ্যতেলের বাজার মূল্য মনিটরিংয়ের অংশ হিসেবে হবিগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। সরকার নির্ধারিত মূল্যে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরণ আইন, ২০০৯ এর আওতায় অনিয়মের দায়ে শহরের চৌধুরী বাজারে অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রির অপরাধে রকি এন্টারপ্রাইজকে ১ হাজার ও জয়া এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের একটি দল সহযোগিতা করেন। কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। একই সঙ্গে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথীন্দ্র চাকমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com