স্টাফ রিপোর্টার ॥ ঢাকা নয়া পল্টন চায়না টাউন, পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দোয়া মাহফিলের মাধ্যমে এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ আজমিরীগঞ্জ উপজেলা এসোসিয়েশনের সভাপতি বাবু জয়ন্ত কুমার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন আল-ইয়ামিন ওভারসীজ-আরএল: ২৪১৮ এর স্বত্বাধিকারী শাহিন মিয়া, আব্দুল গণি ওভারসীজ আরএল: ২২৯৬ এর স্বত্বাধিকারী মোঃ খলিল মিয়া আরও এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ট্রাভেলস ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজ সেবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান, রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর স্বত্ত্বাধিকারী হবিগঞ্জের আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের নরজকান্দা গ্রামের কৃতি সন্তান কাউছার মিয়া।
প্রতিষ্ঠানটি থেকে ট্যুর প্যাকেজ, ওয়ার্কপারমিট, এয়ার টিকেট, ভিসা প্রসেসিং, উমরাহ ও হজ্ব, হোটেল বোকিং, ভিজিট ভিসা সার্ভিস সংক্রান্ত সেবাসমূহ দেওয়া হয়।