শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩

  • আপডেট টাইম শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে সড়কে চলাচলকারী গাড়ি থেকে চাঁদাবাজির সময় ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে শহরের কালীগাছতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, কামড়াপুর গ্রামের ফুল মিয়ার ছেলে জাকির হোসেন (৪২), আনোয়ারপুর গ্রামের কাছম আলীর ছেলে হিরণ মিয়া (৩৪) এবং নাতিরপুর গ্রামের মৃত নিনু মিয়ার ছেলে রনু মিয়া (৩২)। তাদের সবার পোস্ট পৌর এলাকা, থানা হবিগঞ্জ সদর, জেলা হবিগঞ্জ। অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায়ের টাকার রশিদ ও নগদ ২ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়। সেনাবাহিনীর সদস্যরা তাদের হাতেনাতে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সদর সেনা ক্যাম্পে নিয়ে যান।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র শহরের কালীগাছতলা এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় গাড়ি থামিয়ে জোরপূর্বক টাকা আদায়ের সময় ৩ জনকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটকদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হবে। এ চাঁদাবাজির সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সেনাবাহিনী আটক তিনজনকে থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com