বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামে পাওনা টাকা নিয়ে সংঘটিত সংঘর্ষে নিহত সিয়াম আহমদের দাফন সম্পন্ন হয়েছে। গত বুধবার বিকালে গ্রামের মসজিদের মাঠে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে ঘটনার সাথে জড়িত জাহাঙ্গীর মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত জাহাঙ্গীর নোয়াপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে। উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের জমির উদ্দিন ওরপে ছড়া মিয়ার স্ত্রী নাজমা বেগম একই গ্রামের ওয়াহিদের ছেলে সিয়াম আহমদকে ১০ হাজার টাকা সুদে দেয়। ওই টাকাকে কেন্দ্র করে সোমবার (৬ এপ্রিল) দুপুরে নাজমা বেগম, তার ছেলেরাসহ সিয়াম আহমদ এর উপর ও তার বাড়ীতে হামলা করে। এতে সংঘর্ষের সৃষ্টি হলে উভয় পক্ষের অনন্ত ১০ আহত হয়। আহত সিয়াম আহমদ, রুপ মিয়া, মাহিদ মিয়া, নীরব মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত সিয়াম আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত থেকেই সিয়াম আইসিইউতে মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে মঙ্গলবার বেলা ২ টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবরটি এলাকায় আসলে নিহতের পরিবারসহ নোয়াপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। সিয়ামের মৃতদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বুধবার বিকালে গ্রামের মসজিদের মাঠে জানাজার নামাজ অনুষ্টিত হয়। জানাযার নামাজে সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, সাবেক প্যানেল মেয়র-১ এটিএম সালাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাবেক কাউন্সিলর কবির মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর মিয়া, সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, গ্রামের বিশিষ্ট মুরুব্বী মাসুক মিয়া, আফছর মিয়া, মরম আলী, রুবেল মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। পরে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com