মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুশান্ত’র ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও গ্রেফতার দাবীতে আজমিরীগঞ্জে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ৫৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আতাউর রহমান সেলিমের উপর হামলাকারী সুশান্ত দাশ গুপ্তের ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও তাকে গ্রেফতারের দাবীতে আজমিরীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারুল হোসেনের সমর্থকদের উদ্দোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা প্রতিবাদ সভায় মিলিত হন। সভায় বক্তারা বলেন, গত ৩ এপ্রিল বানিয়াচঙ্গে একটি সভা থেকে ফেরার পথে হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম এর উপর গুলিবর্ষন ও অতর্কিত হামলা করে সুশান্ত দাশগুপ্তসহ তার সন্ত্রাসী বাহিনী। এ সময় আতাউর রহমান সেলিম, আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারুল হোসেন সহ আরও অনেক নেতা কর্মী আহত হন। হামলাকারীদের অস্ত্র উদ্বার, সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গতকাল আজমিরীগঞ্জ উপজেলায় মোবারুল হোসেনের সমর্থকদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও পথসভা হয়।
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, আরছব আলী, রাকু রায়, নারায়ন দাস, আহিবুর মিয়া, হাফিজুর মিয়া, রিয়াদ আহমেদ, সিহাব মিয়া, ফারুক মিয়া, মামুন মিয়া, জুনায়েদ মিয়া, এনামুল মিয়া, ছাত্রলীগ সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক সুব্রত রায়সহ শতাধিক নেতাকর্মী।
বক্তারা অবিলম্বে সন্ত্রাসী সুশান্ত দাশগুপ্তসহ তার সহযোগির গ্রেফতারের দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com