মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

খালেদা জিয়ার মুক্তির দাবীতে হবিগঞ্জে লিফলেট বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২ এপ্রিল, ২০১৮
  • ৫৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জনগণকে উদ্ভুদ্ধ করতে হবিগঞ্জে লিফলেট বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি রবিবার দুপুরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে হবিগঞ্জ আদালত পাড়াসহ শহরের বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন শাহীন, যুগ্ম সাধারণ এম ইসলাম তরফদার তনু, এডঃ হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, আজিজুর রহমান কাজল, মাহবুবুর রহমান আউয়াল, আবুল হাশিম, নুরুল ইসলাম নানু, এডঃ মুদ্দত আহমেদ, মিয়া মোঃ ইলিয়াছ, জালাল আহমেদ, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, ফারুক আহমেদ, এমদাদুল হক ইমরান, শাহ রাজিব আহমেদ রিংগন, এডঃ ফাতেমা ইয়াসমিন, সৈয়দা লাভলী সুলতানা, মহসিন সিকদার, আবু ছালেক, শাহ মশিউর রহমান কামাল, সফিকুর রহমান সিতু, মুর্শেদ আলম সাজন, শেখ মামুন, সাইদুর রহমান কুটি, তাজুল ইসলাম, মাহফুজুর রহমান চৌধুরী, এডঃ গুলজার খান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com