মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে ছিনতাইকারীর হামলায় সর্বস্ব খুইয়েছেন মাছ ব্যবসায়ী

  • আপডেট টাইম সোমবার, ২ এপ্রিল, ২০১৮
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় ছিনতাইকারীর হামলায় সর্বস্ব খুইয়েছেন এক মাছ ব্যবসায়ী। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার উত্তর সুরমা (গোয়াছনগর) গ্রামের বাসিন্দা দুলাল মিয়ার পুত্র দিদার মিয়া (২৮) মাধবপুরে মাছ বিক্রি করে বাড়ি ফেরার সময় নোয়াপাড়া বাজার এলাকার মালিক সোবহান মার্কেটের নিকট এলে একদল ছিনতাইকারী ৩টি মোটরসাইকেল নিয়ে তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং সাথে থাকা ৮০ হাজার ৭শত মাছ বিক্রির টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com