মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংয়ে দুর্নীতি প্রতিরোধে গণসচেনামূলক সভা অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৫৬৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা মূলক আলোচনা সভা হয়েছে। শনিবার সদ্ধ্যায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি, গ্যানিংগঞ্জ বাজার কমিটির প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মো. রেখাছ মিয়া। স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি উপাধ্যক্ষ আতাউর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ মোবাশ্বির আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন দুপ্রক সদস্য ডা.আবু তাহের, ভানু চন্দ চন্দ, তোফায়েল রেজা সোহেল, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com