মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মুড়াকড়ি বাজার থেকে দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মুড়াকড়ি বাজার থেকে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রবিবার বিকাল ৩টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল ঢাকার দারুস সালাম থানার লেংড়াপট্টি গ্রামের মৃত আরিফুর রহমানের পুত্র আতাউর রহমান (৬০) ও লাখাই থানার ফুলবাড়িয়া গ্রামের মৃত তারা মিয়ার পুত্র কুরবান আলী (৫৫)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com