মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

চুনারুঘাটে নিহত যুবদল নেতা ইউনুসের পরিবারকে তারেক রহমানের অনুদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
  • ৬৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাটে পুলিশের ক্রসফায়ারে নিহত যুবদল নেতা ইউনুস আলীর পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বুধবার বিকালে ইউনুস আলীর স্ত্রী ও সন্তানদের হাতে এই টাকা তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ।
এরপূর্বে গত ৬ জানুয়ারী নিহত যুবদল নেতা ইউনুস আলীর পরিবারকে ডেকে নিয়ে আরও ২ লাখ টাকা অনুদান দিয়েছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
টাকা প্রদানকালে মেয়র জি কে গউছ নিহতের পরিবারকে পরম মমতায় শান্তনা দেন এবং ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে বলেন- সকল হত্যাকান্ডের বিচার হবে। কোন স্বামী হারা স্ত্রী, পিতা হারা সন্তানের কান্না বৃথা যাবে না। তাদের আর্তনাদে দেশের বাতাস ভারি হয়ে উঠেছে। এই জালিম সরকারের পতন হবে। আবারও দেশে সুদিন আসবে, দেশের মানুষ সকল হত্যাকান্ডের বদলা নিবে। তিনি বলেন, যুবদল নেতা ইউনুস দলের একজন নিবেদিত কর্মী ছিল। সে জন্যই আইন শৃংখলা বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে। সময় পরিবর্তন হলেই ইউনুস হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে। সেই দিন পর্যন্ত সকলকেই ধৈর্য্য ধরতে হবে। টাকা হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপি সদস্য সচিব মোহাম্মদ আলী, হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সিকদার, আব্দুল মালেক, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহনান সেতু, জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আবু ছালেক, নুরুল ইসলাম নানু, নাজমুল হোসেন বাচ্চু, মাওঃ আব্দুল্লাহিত কাফি, সাইদুর রহমান কুটি, আব্দুল মতিন, এডঃ মোজাম্মিল হোসেন, শফিক মিয়া, কাদির সরকার, আব্দুল হামিদ, জালাল মিয়া, মশিউর রহমান, জামাল মিয়া, ছাত্রদল নেতা আবু নাঈম হালিম, জেলা ছাত্রদল নেতা জি কে ঝলক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com