মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে তৃতীয় জেলা রোভারমুট সমাপ্ত

  • আপডেট টাইম বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৫ দিনব্যাপী তৃতীয় জেলা রোভারমুট সমাপ্ত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘এসো আগামীর জন্য সুন্দর এক পৃথিবী গড়ি’। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় জালাল স্টেডিয়ামে মহাতাবু জলসা ও সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা রোভার স্কাউট সভাপতি জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ মো. এলিয়াছ হোসেন ও উপ-সচিব স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সফিউল আলম। এতে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মো. জাকারিয়া, মুট চীফ অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, জেলা রোভার স্কাউট সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল কাইয়ূম। অনুষ্ঠানে কৃতি রোভার স্কাউট ও অতিথিদের ক্রেস্ট দেয়া হয়। পরে মহাতাবু জলসায় অংশগ্রহণকারী রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউট সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। মুটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭টি দলে ১৩৬ জন স্কাউট ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com