মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৯৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় মাদক ব্যবসায়ী রুমেন সরকারকে (৩০) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবি এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রুমেন সরকার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে গোবরখলা গ্রাম থেকে ইয়াবাসহ তাকে আটক করে বিজিবি। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হজির করা হলে বিচারক ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com