শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নাগরি বর্ণে সিলেটি ভাষার স্বীকৃতির দাবিতে হবিগঞ্জে সাংবাদিক সম্মেলন

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নাগরি বর্ণে সিলেটি ভাষার স্বীকৃতির দাবিতে হবিগঞ্জে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নাগরি বর্ণে ছিলেটি ভাষা স্বীকৃতি পরিষদ। প্রধান অতিথি হিসেবে এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ইতিহাসবিদ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মুমিনুল হক। অ্যাডভোকেট ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. শহিদুজ্জামান চৌধুরীর পরিচালনায় এতে বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, সাবেক সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, ফাতেমা তুজ জোহরা রীণা, শহীদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটি একটি স্বতন্ত্র ভাষা। এটি কোন ভাষার উপ-ভাষা নয়। এর বর্ণ, শব্দ ও বাক্য আছে। নাগরি বর্ণে সিলেটি ভাষায় বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেয়া হয়েছে। দুই দেশের সরকারি বই পুস্তকে নাগরি ভাষা অন্তর্ভূক্ত করার দাবি জানান। অনুষ্ঠানে সিলেটি ভাষায় কবিতা ও সঙ্গীত পরিবেশন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com