মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে মা-সমাবেশ অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫১২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-সমাবেশ অনুষ্টিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের দায়িত্ব¡প্রাপ্ত প্রধান শিক্ষক শিউলি রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন আল রনি। শিক্ষক সেলিনা আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক স্বরজিত রায়, শিক্ষক সিমলা রায়, শিউলি বেগম, শারমিন আক্তার প্রমূখ। প্রধান অতিথি বলেন-শিশুদের প্রাথমিক শিক্ষার উপযুক্ত শিক্ষক হচ্ছেন মা। মা যদি তার দায়িত্ব সঠিক ও যথার্থভাবে পালন করে তাহলে একটি শিশু সাধারণ শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতা শিক্ষা অর্জন করে পরির্পূণ মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। তাই সকল মা-কে সন্তানদের খোজ-খবর নেয়ার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com