বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

এইচএসসি পরীক্ষা শুরু ২ এপ্রিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৫৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ এপ্রিল (সোমবার)। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। আর ব্যবহারিক পরীক্ষা ১৪ মে শুরু হয়ে শেষ হবে ২৩ মে। শিক্ষা বোর্ডের প্রস্তাবিত পরীক্ষার সূচি অনুমোদন করে গতকাল বুধবার তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত বছরের তুলনায় এবার পরীক্ষায় দুই দিন সময় কমিয়ে আনা হয়েছে। এবার তত্ত্বীয় পরীক্ষা ৪২ দিনে শেষ হবে। ২০১৬ সালে ৬৮ দিন তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে পরীক্ষার গ্যাপ কমানোর কথা বলে আসছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এবারও শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে সৃজনশীল রচনামূলক অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। এমসিকিউ এবং সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।
যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলোর ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য দুই ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে বলে সূচিতে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তবে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com